সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ট্রাকের চাপায় রিক্সা যাত্রী নিহত, চালক গুরুতর আহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে বৃহস্পতিবার (১৪ মে) রাতের একটি সড়ক দুর্ঘটনায় মৃদুল শেখ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় রিক্সা চালক সামিউল মোল্লা গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায়, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে। নিহত মৃদুল শেখ গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।

ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, মৃদুল উলপুর থেকে রিক্সায় গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন। তখন দ্রুতগামী একটি ট্রাক রিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃদুল শেখের মৃত্যু হয় এবং রিক্সা চালক সামিউল মোল্লা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর আহত সামিউলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন