সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে নলি সাধু আশ্রমের সামনের এলাকায়।

শুক্রবার দুপুর ৩টার দিকে স্থানীয়রা নদীতে একটি ভেসে আসা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দুই জন ব্যক্তি ও নৌকার মাঝির সহায়তায় মরদেহটি নদীর কিনারায় তুলে নেয়।

কামতাল ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে এবং পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইনচার্জ শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৮ থেকে ১০ দিন আগে নদীতে ফেলা হয়েছে। মরদেহ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত রিপোর্ট হাতে এলে মরদেহের পরিচয় ও অন্যান্য বিস্তারিত জানা যাবে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন