সর্বশেষ

সারাদেশ

মৌলভীবাজারে উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেফতার, সিটিটিসির কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বড়লেখা উপজেলার বোবারথল ষাইটঘরি এলাকায় একটি দুর্গম টিলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া রাহেদ হোসেন মাহেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে। পুলিশ বলছে, তিনি অবৈধভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

পুলিশ আরও জানায়, সম্প্রতি জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সম্পর্কিত বিষয়ে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে হেডকোয়ার্টার থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছিল। খবরের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানসহ পুলিশের একটি দল গোপন অভিযান চালিয়ে তাকে আটক করেন।

রাহেদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলা (নং ২, তারিখ-০২/০২/২০২৬) রয়েছে, যা বর্তমানে সিটিটিসি ইউনিট তদন্ত করছে। পুলিশ জানায়, ওইদিন রাত সাড়ে ১১ টার সময় আবেদনের ভিত্তিতে তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান খান স্টার নিউজকে বলেন, “রেড এলার্ট জারির পর থেকে সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।”

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন