সারাদেশ
মোংলা নদীতে নিখোঁজ হওয়া মাছ ব্যবসায়ী হোসেন মোড়ল (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর শুক্রবার (১৫ মে) সকালে দাকোপের নিজ এলাকা চালনা নদী থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
মোংলা নদীতে নিখোঁজ মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার
মাসুদ রানা, মোংলা
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলা নদীতে নিখোঁজ হওয়া মাছ ব্যবসায়ী হোসেন মোড়ল (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর শুক্রবার (১৫ মে) সকালে দাকোপের নিজ এলাকা চালনা নদী থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) সকালে হোসেন মোড়ল হ্যাচারীর পোনা নিয়ে চালনা থেকে মোংলায় ট্রলার যোগে আসেন। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় ট্রলার থেকে পড়ে তিনি নিখোঁজ হন। হোসেন মোড়ল পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন এবং ট্রলারে বিভিন্ন হ্যাচারীর পোনা বিভিন্ন এলাকায় পৌঁছে দিতেন।
ঘটনার পর থেকে স্থানীয়রা মোংলা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যদের সঙ্গে উদ্ধার অভিযান চালান। দিনভর খোঁজের পরও তার সন্ধান না পাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। অবশেষে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন