সর্বশেষ

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে খোলা মাঠে ৫০টি এসএসসি উত্তরপত্র উদ্ধার, শিক্ষা ব্যবস্থার নিরাপত্তায় প্রশ্ন

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও শহরের একটি খোলা মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে বড় শহীদ মিনারের পাশে স্থানীয়রা খাতাগুলো দেখতে পান এবং পরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে খাতাগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের বেলায় হাঁটাহাঁটির সময় তারা খাতাগুলো পড়ে থাকতে দেখেন। এগুলোতে শিক্ষার্থীদের লেখা উত্তর ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে জনসমাগম দেখা যায়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। একজন অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা কঠোর পরিশ্রম করে পরীক্ষা দেয়। যদি খাতা রাস্তায় পড়ে থাকে, তাহলে শিক্ষাব্যবস্থার ওপর আমাদের আস্থা কোথায় থাকবে?” অন্য বাসিন্দা শাহেদ আলম বলেন, “এগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। খাতাগুলো কীভাবে বাইরে চলে এল, তা তদন্ত করা উচিত।”

কয়েকজন পরীক্ষার্থীও অভিযোগ করেছেন, “পরীক্ষার খাতা সংরক্ষণের দায়িত্ব যারা নিয়েছিলেন, তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। একই এলাকার কয়েকদিন আগেও অন্য পরীক্ষার খাতা পাওয়া গেছে। এটি আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করছে।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত খাতাগুলো উদ্ধার করেছে। বর্তমানে এগুলো থানায় রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, “এ পরীক্ষা ৫ মে অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে, খাতাগুলো শিক্ষকরা খাতা কাটার জন্য পেয়ে মিসিং হয়েছে। খাতাগুলো কোন স্কুল বা কেন্দ্রের তা বোর্ড ছাড়া বলা সম্ভব নয়। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

এর আগে ৯ মে একই এলাকার পাশে অনার্স চতুর্থ বর্ষের ১১টি পরীক্ষার খাতা উদ্ধার হওয়ায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন