সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় হত্যা মামলার পলাতক ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছে উজানগ্রাম ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সানোয়ার হোসেন মোল্লা।

ডিবি পুলিশের কুষ্টিয়া জেলার গোয়েন্দা শাখার এসআই রকিব উদ্দিন জনির নেতৃত্বে বিশেষ ফোর্স বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই আলহাজ আলী, কন্সট্রেবল ইমরান ও কন্সট্রেবল সোহেলসহ অন্যান্য সদস্য অংশ নেন।

পুলিশ জানিয়েছে, সানোয়ার মোল্লা ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইউসুফ শেখ হত্যা মামলার ০৫ নাম্বার এজাহারনামীয় পলাতক আসামী ছিলেন। ওইদিন ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে শহরের নূর টেইলার্স গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে নিহতের মেয়ে মোছাঃ সীমা ১৮ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ৭৫ জনকে এজাহারনামীয় আসামী করে মামলা করেন।

উল্লেখযোগ্য, সানোয়ার মোল্লার বিরুদ্ধে কুষ্টিয়া ইবি থানা ও কুষ্টিয়া মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, ভাংচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশের এসআই রকিব উদ্দিন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ০৫ নাম্বার এজাহারনামীয় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে।”

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন