সর্বশেষ

সারাদেশ

মনু নদী থেকে ভারতীয় যুবকের লাশ উদ্ধার, বিএসএফের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদী থেকে ভেসে আসা এক ভারতীয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুই দিন ধরে পরিচয় নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় তাকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে হস্তান্তর করা হয়।

নিহত যুবকের নাম নিত্যানন্দ মালাকার বা ছোটমনা (৩৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর পুর পরিষদের দুর্গাপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় পুলিশ ও সূত্রের তথ্য অনুযায়ী, নিত্যানন্দ ৯ মে থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে মনু নদীতে একটি অজ্ঞাত লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেলে পরিবারের সদস্যরা তা নিত্যানন্দের লাশ হিসেবে শনাক্ত করেন।

মৃত্যুর খবর পাওয়ার পর কুলাউড়া থানার পুলিশ ১২ মে টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকা থেকে লাশ উদ্ধার করে। পরিচয় নিশ্চিতের পর সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়। এই সময় স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি এবং বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, লাশ উদ্ধার ও পরিচয় যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন