সর্বশেষ

সারাদেশ

বরিশালে চাঁদা দিতে অস্বীকার, মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা; কিশোর গ্যাং-এর ২ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে কিশোর গ্যাং-এর সদস্যদের হামলায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে নগরীর ৫ নং ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে বাবু শিকদার (৩০) নামে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। বাবু শিকদার দুই সন্তানের জনক এবং এলাকায় কালাম শিকদারের ছেলে।

বাবু শিকদারের ভাই নাঈম হোসেন অভিযোগ করেছেন, টোকাই মধু ওরফে ‘টোকাই মধু’র নেতৃত্বে গ্যাংটি দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। বাবু চাঁদা দিতে অস্বীকার করলে ফজর নামাজের আগে আচমকাই তাকে হামলা করা হয়। হামলায় মধুর সঙ্গে ছিলেন ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত।

স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে শহীদ ওরফে কালা শহীদ এবং মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশে হস্তান্তর করেছেন। পরে বাবু শিকদারকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাং জড়িত, তবে নেপথ্যে মাদক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই দুই জনকে আটক করেছে এবং বাকিদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন