সর্বশেষ

সারাদেশ

কালনী নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কালনী নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত কৃষক ঈমান মিয়া (২৬) উপজেলার নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বুধবার (১৩ মে) বিকেলে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে নূরপুর এলাকায় কালনী নদীতে পৌঁছালে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বৈরী আবহাওয়ায় নৌকাটি দুলতে থাকলে নৌকার পানি সেঁচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে যায়।

সেঁউতিটি তুলতে ঈমান মিয়া নদীতে নামলে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে ঈমান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ রোকনুজ্জামান।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন