সর্বশেষ

সারাদেশ

সাভারে অভিযান: অস্ত্র-মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী আটক

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

সোমবার, ১১ মে, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিনজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি এবং এক কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার সকালে র‌্যাব-৪ এর সিপিসি-২ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুমন মিয়া, সবুজ ইসলাম ও জহুরুল হাসান নামে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সুমন মিয়ার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্য দুইজনের কাছ থেকে এক কেজি গাঁজাসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, আটকরা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানায় র‌্যাব-৪।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন