সর্বশেষ

সারাদেশ

নড়াইলে নদীতে গোসল করতে নেমে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ১১ মে, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে খুলনা থেকে আসা ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

নিখোঁজ সীমা খানম উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। তিনি লোহাগড়ার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়ায় নানীর বাড়িতে বসবাস করতেন।

স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (১০ মে) দুপুর প্রায় ৩টার দিকে নানীর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে সীমা। এ সময় নদীর তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে উদ্ধার অভিযানে সহায়তার জন্য খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, সোমবার সকালে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন