সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে পোশাক শ্রমিককে হত্যা, এলাকায় চাঞ্চল্য

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

সোমবার, ১১ মে, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়া এলাকায় এক পোশাক শ্রমিককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে শিমুলিয়ার কোনাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম পারভেজ মিয়া। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন এবং শিমুলিয়ার মেশিনপাড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় একটি ফোনকল পাওয়ার পর পারভেজ শ্বশুরবাড়ি থেকে বের হন। পরে তিনি পূর্বপরিচিত শাহাদাৎ মিয়ার কোনাপাড়া এলাকার ভাড়া বাসায় যান। সেখানে অবস্থানকালে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও গলায় একাধিক আঘাত করা হয়। গুরুতর জখমে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহাদাৎ পলাতক রয়েছে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্ত শাহাদাৎ মিয়ার বাবা, মা ও ছোট ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০