সর্বশেষ

খেলা

২০২৬ বিশ্বকাপ: গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কারা এগিয়ে ?

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১১ মে, ২০২৬ ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই জমে উঠেছে সম্ভাবনার হিসাব-নিকাশ। অংশগ্রহণকারী সব দল চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক বেটিং প্রতিষ্ঠান ও বিশ্লেষকদের পূর্বাভাসে উঠে এসেছে গ্রুপ পর্বের সম্ভাব্য ফেবারিটদের নাম। বেশিরভাগ গ্রুপেই ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিধর দলগুলোকে এগিয়ে রাখা হয়েছে।

‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোকে সবচেয়ে শক্ত অবস্থানে দেখা হচ্ছে। নিজেদের মাঠের সমর্থন কাজে লাগিয়ে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে তারা এগিয়ে থাকলেও চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘সি’ গ্রুপে পরিষ্কার ফেবারিট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো ব্রাজিলকে চাপে ফেলতে পারে বলেও মত বিশ্লেষকদের।

অন্যদিকে ‘এইচ’ গ্রুপে স্পেনকে শীর্ষ দাবিদার ধরা হলেও উরুগুয়ের অভিজ্ঞতা ও আক্রমণভাগ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

‘আই’ গ্রুপে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স এগিয়ে রয়েছে। তবে নরওয়ের তরুণ ও গতিময় দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

এ ছাড়া ‘জে’ গ্রুপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে ধরা হচ্ছে। লিওনেল মেসির উত্তরসূরিদের নিয়ে গড়া দলটি শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী।

‘এল’ গ্রুপে ফেবারিট ইংল্যান্ড। তবে ক্রোয়েশিয়ার অভিজ্ঞতা এবং ঘানার গতিময় ফুটবল গ্রুপ পর্বে চমক তৈরি করতে পারে।

সব মিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরুর আগেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, ফেবারিটরা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে কি না, নাকি বিশ্বকাপ আবারও উপহার দেয় নতুন কোনো অঘটন।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন