সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে বৃদ্ধ খুন, স্ত্রী আহত; একজন আটক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সোমবার, ১১ মে, ২০২৬ ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ভয়াবহ হামলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় বাধা দিতে গেলে তার স্ত্রীও হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে।

নিহত ব্যক্তি আব্দুস সোবহান প্রামানিক (৭০), তিনি ওই এলাকার মৃত শুকর আলীর ছেলে এবং স্থানীয় মিল্কভিটা দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। হামলার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। তাকে বাঁচাতে গেলে স্ত্রী শেফালী খাতুন হামলাকারীদের আঘাতে আহত হন। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামানিক বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও সন্তানের মৃত্যুর ঘটনাও ঘটে। সেই পুরোনো বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।

ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে আটক ব্যক্তির সম্পৃক্ততা এখনও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন