সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের অভিযোগে তিন তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৩ তরুণের কারাদণ্ড ও জরিমানা
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
সোমবার, ১১ মে, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের অভিযোগে তিন তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রাহাত (২৩), শান্ত পাল (২২) ও শান্ত হাওলাদার (২০)। তাদের মধ্যে একজনের বাড়ি পৌর শহরের রহমতপুর এলাকায়, অপর দুজনের বাড়ি বাদুরতলী ও নাচনাপাড়া এলাকায়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন