সারাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষিযন্ত্র ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দেওয়ানগঞ্জে ট্রাক্টরে অবৈধ বালু পরিবহন: চালককে কারাদণ্ড
ফজলে এলাহী মাকাম, জামালপুর
রবিবার, ১০ মে, ২০২৬ ১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষিযন্ত্র ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ মে) বিকেলে উপজেলার চিকাজানী ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইফুল ইসলাম (২৪) নামের এক ট্রাক্টর চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, অবৈধভাবে বালু পরিবহন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন