সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ১২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১০ মে, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার গভীর রাতে প্রদেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু জেলার ফতেহ খেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র কাশিফ খান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে চেকপোস্ট লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা অতর্কিতে গুলি চালিয়ে দ্বিতীয় দফায় হামলা শুরু করে। একাধিক বিস্ফোরণে চেকপোস্টের একটি অংশ ধসে পড়ে।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান দ্রুত জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

বান্নু জেলা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১২ জন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্থানীয় জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) পাঠানো হয়েছে।

এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় তিনজন পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন