সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে মাদক ব্যবসায়ী খুন

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

রবিবার, ১০ মে, ২০২৬ ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে পূর্ব শত্রুতার জেরে ফিরোজ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে জহিরুল নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজ বিকেলে কেনাকাটার উদ্দেশ্যে পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলায় যান। সেখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিজ গ্রামের ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে জহিরুল তাকে ডাক দেন। ফিরোজ মোটরসাইকেল থামানোর পর জহিরুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রবিউল ইসলাম জানান, তার বাবার সঙ্গে অভিযুক্ত জহিরুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তাদের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজমুল হুদা জানান, নিহত ফিরোজ কয়েকদিন আগে জেল থেকে জামিনে মুক্ত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও জানান, নিহত ও অভিযুক্ত দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন