সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হরমুজে সংঘর্ষ, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৯ মে, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার নিয়েছে। চলমান নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই এই সংঘর্ষ ঘটায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সংঘর্ষ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান থেকে হামলা চালায়। যুক্তরাষ্ট্র একে ‘উস্কানিহীন আক্রমণ’ বলে উল্লেখ করেছে। পাল্টা জবাবে ইরানের উপকূলীয় এলাকায় বিমান হামলার অভিযোগ ওঠে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে তাদের ট্যাঙ্কার ও জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি উপকূলীয় স্থাপনায় আকাশপথে আঘাত হেনেছে। তারা পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন নৌবাহিনীর জাহাজে উল্লেখযোগ্য ক্ষতি করার দাবি করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানি বাহিনী ডেস্ট্রয়ার লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, তবে মার্কিন বাহিনী হুমকি প্রতিহত করে এবং ইরানের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং কমান্ড ও নিয়ন্ত্রণ ঘাঁটি।

এই উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করছে ইরান। তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

হরমুজ প্রণালির সংঘর্ষের প্রভাব শুধু যুক্তরাষ্ট্র–ইরান সীমিত থাকেনি। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে, যেখানে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ববাজারেও প্রভাব ফেলেছে। তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি দ্রুত সমঝোতায় না আসে, তবে আরও কঠোর সামরিক জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, চাপের মুখে তাদের দেশ কখনোই মাথা নত করবে না এবং কূটনৈতিক সমাধান বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

সব মিলিয়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা নতুন করে বড় সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন