সারাদেশ
সিরাজগঞ্জের বেলকুচিতে খড়ের গাদার ভেতর থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে পুলিশ।
বেলকুচিতে খড়ের গাদা থেকে বিদেশি রিভলভার উদ্ধার
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
শনিবার, ৯ মে, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচিতে খড়ের গাদার ভেতর থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানী গ্রামে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, চাঁদ মেটুয়ানী গ্রামের মো. রাজু সরকার (৩৫)-এর বসতবাড়ির খড়ের গাদার মধ্যে একটি রিভলভার রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা রিভলভারটিতে কোনো গুলি ছিল না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন