সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে নকল দুধ তৈরির কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ; ১ জন আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ৯ মে, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির কেমিক্যাল, নকল দুধ এবং দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

উপপরিচালক এ.বি.এম. লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, শনিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে দুই বাড়ি থেকে মোট ৫৭০ লিটার (১২ ড্রাম) নকল দুধ তৈরির কেমিক্যাল ও বিষাক্ত জেলি, কয়েক লিটার নকল দুধ এবং দুধ তৈরির একটি মেশিন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে আব্দুল মোমিনের পিতা আজিজুল প্রামাণিককে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ঘটনায় মোমিন, আল আমিন এবং আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ছয়জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এনএসআই-এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশনায় এবং উপপরিচালক এ.বি.এম. লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন