সর্বশেষ

জাতীয়

আসামে ৪.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৯ মে, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় শনিবার দুপুরে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও অনুভূত হয়েছে।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের কাছাকাছি ছিল। তবে এর সুনির্দিষ্ট গভীরতা এখনো নিশ্চিত করা হয়নি।

অগভীর হওয়ায় উৎপত্তিস্থল ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন বেশি অনুভূত হয়। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি টের পান।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন