টঙ্গীবাড়িতে সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা
শনিবার, ৯ মে, ২০২৬ ১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার গর্ব ও কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে টঙ্গীবাড়ি উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, দিঘীরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, টঙ্গীবাড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাহাত হোসেন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, টঙ্গীবাড়ি বিক্রমপুর কলেজের সাবেক ভিপি আব্দুল হাই সাহেব এবং টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মো. সাখাওয়াৎ হোসেনের সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠা টঙ্গীবাড়িবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
১৫০ বার পড়া হয়েছে