সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে খালাবাড়িতে বেড়াতে এসে শিশু ধর্ষণের শিকার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৯ মে, ২০২৬ ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় খালাবাড়িতে বেড়াতে এসে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গোসল করার কথা বলে ডেকে নিয়ে পাশের বাড়ির এক যুবক এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে শিশুটির পরিবার।

ঘটনাটি ঘটেছে উপজেলার নিজামকান্দি গ্রামের পূর্বপাড়ায়।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, সে সদর উপজেলার বনগ্রাম এলাকার নানাবাড়ি থেকে কাশিয়ানীর নিজামকান্দি গ্রামে খালাবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজামকান্দি পূর্বপাড়ার বাসিন্দা কালাম শেখের ছেলে মুরসালিন শেখ শিশুটিকে গোসল করানোর কথা বলে ডেকে নেয়। পরে তাকে বাড়ির পাশের একটি জঙ্গলের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় এবং ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

শিশুটির খালু জানান, বর্তমানে মাঠে ধান কাটার কাজ চলছে। পরিবারের সবাই জমিতে ধান কাটতে ব্যস্ত থাকায় বাড়িতে থাকা ছোট শিশুকে দেখাশোনার জন্য ওই শিশুটিকে খালাবাড়িতে নিয়ে আসা হয়েছিল। সেই সুযোগে মুরসালিন শেখ তাকে জঙ্গলের ভেতরে নিয়ে ধর্ষণ করে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, “ধর্ষণের শিকার একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ চাইলে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।”

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন