জাতীয়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে।
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪শ'
স্টাফ রিপোর্টার
শনিবার, ৯ মে, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশুই বরিশাল বিভাগের।
অন্যদিকে, সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন খুলনা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৩৫ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৮৯ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে গত ৫৫ দিনে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন