সর্বশেষ

সারাদেশ

শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

রবিবার, ১০ মে, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় অভিনব কায়দায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. মহিউর রহমান মশাল, বলাইয়েরচর ইউনিয়নের কুমড়ারচর গ্রামের আক্কাস আলীর ছেলে মো. মমিনুল ইসলাম মমিন, চরশ্রীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রসুল মিয়া, পাইকারতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. রায়হান হোসেন এবং চরপক্ষীমারী ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামের জহুর আলীর ছেলে মো. শান্ত মিয়া।

জানা যায়, শেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইসহ অন্যান্য ধাপ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়।

পরীক্ষা চলাকালে পাঁচজন পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে গেঞ্জির ভেতরে লুকানো ডিজিটাল ডিভাইস এবং কানে গোপনে রাখা ক্ষুদ্র ইয়ারফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জনপ্রতি ১৮ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করানোর চুক্তিতে তারা এই ডিভাইস ব্যবহার করছিল।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জানান, একটি সংঘবদ্ধ চক্র শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চাকরির প্রলোভন দেখিয়ে লিখিত পরীক্ষার আগে ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রশিক্ষণ দেয়। পরে বিশেষভাবে তৈরি পোশাকের ভেতরে, এমনকি জুতার মধ্যেও ডিভাইস লুকিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।

তিনি আরও জানান, পুরো চক্রকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন