সর্বশেষ

সারাদেশ

জামালপুরে জমি বিক্রি ও দখলের অভিযোগে বিচারের দাবিতে মানববন্ধন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ৯ মে, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
মসজিদের দানকৃত জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং সরকারি খাস জমি দখলের অভিযোগে হালিম সরকারের বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবু সুফিয়ান তাজেল, মো. সোলায়মান, মুসা মিস্ত্রি, সাইদুর রহমান, মকবুল মন্ডল ও সরোয়ার মেম্বার।

বক্তারা অভিযোগ করে বলেন, হালিম সরকার মসজিদের দানকৃত জমি বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করেছেন। পাশাপাশি তিনি সরকারি খাস জমি দখলসহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করছেন বলেও তারা দাবি করেন। তাদের অভিযোগ, মিথ্যা মামলা, জমি দখল ও নানা ধরনের অত্যাচারে এলাকাবাসী চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে।

এ সময় বক্তারা হালিম সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে ভুক্তভোগী নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন