সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে শিল্পমন্ত্রী

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

শনিবার, ৯ মে, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় নির্মাণাধীন “বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও” প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় তিনি বলেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিশন, আর সে লক্ষ্যেই এ ধরনের শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, প্রকল্প পরিচালক হাফিজুর রহমানসহ বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরী কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শিল্প উদ্যোক্তারা।

মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও গতিশীল করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষিপণ্যভিত্তিক শিল্প বিকাশে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

উল্লেখ্য, “বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও” প্রকল্পটি জুলাই ২০২১ থেকে জুন ২০২৬ মেয়াদে বাস্তবায়নাধীন। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় ৫০ একর জমির ওপর আধুনিক, পরিবেশবান্ধব ও শিল্পসম্মত একটি শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

এ প্রকল্পের আওতায় ২৫১টি শিল্প প্লট তৈরি করে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে, যার মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দুগ্ধ, শাকসবজি, ফলমূল, চা ও অন্যান্য কৃষিপণ্যভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটবে। এতে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন গতি আসবে এবং কৃষকের উৎপাদিত পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ সহজ হবে।

পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন।

পরে তিনি শিল্পনগরী এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান—মেসার্স গোল্ডেন ফাইবার ইন্ডাস্ট্রিজ এবং থ্রি স্টার ফ্লাওয়ার মিল—পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ ও পণ্যের মান সম্পর্কে খোঁজখবর নেন এবং উদ্যোক্তাদের উৎপাদন বৃদ্ধি ও শিল্প সম্প্রসারণে উৎসাহ দেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন