সর্বশেষ

সারাদেশ

জামালপুর সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় ও নৌকা জব্দ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৯১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় ও একটি নৌকা জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ঘটনায় জড়িত কাউকে আটক করা না গেলেও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, জামালপুরের ১০৪৭ নম্বর সীমান্ত পিলারের কাছে মেকুরআলগা নামক স্থান দিয়ে নৌকায় করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান হচ্ছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাহেবের আলগা বিওপির একটি টহল দল সেখানে দ্রুত অভিযান চালায়।

অভিযানকালে চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৪ হাজার ২৭২ মিটার বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় থান কাপড় এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০