সারাদেশ
পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে মাওলানা মুফতি নজরুল ইসলাম নামের এক আলেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় একটি দ্বীনি মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সম্প্রতি তিনি ঢাকা থেকে গ্রামে ফিরেছিলেন। দুর্ঘটনার পর পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদীতে গাছ চাপা পড়ে আলেম মুফতি নজরুলের মর্মান্তিক মৃত্যু
কলিট তালুকদার, পাবনা
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে মাওলানা মুফতি নজরুল ইসলাম নামের এক আলেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় একটি দ্বীনি মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সম্প্রতি তিনি ঢাকা থেকে গ্রামে ফিরেছিলেন। দুর্ঘটনার পর পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মুফতি নজরুল ইসলাম ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতি করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে একটি ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে প্রায় দুই মাস আগে কর্মস্থল ছেড়ে স্থায়ীভাবে এলাকায় চলে আসেন তিনি। শনিবার সকালে নিজ বাড়ির একটি বিটুলি গাছ কাটার সময় দুর্ঘটনাবশত গাছের গুঁড়ি তাঁর ওপর ভেঙে পড়ে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে এবং উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর