সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ৫০টি হাটে জমে উঠেছে লক্ষ্মী প্রতিমা কেনাবেচা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা শেষে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন কোঁজাগোরী লক্ষ্মী পূজার আয়োজনে। ধন-সম্পদের দেবীকে বরণে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বসেছে অন্তত ৫০টি প্রতিমার হাট। সেখানে দেবী প্রতিমার পাশাপাশি পূজার বিভিন্ন উপকরণের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত তিথিতে শ্রীশ্রী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালী বাড়িসহ জেলার বিভিন্ন স্থানে জমজমাট হাটের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের সাধ্যের মধ্যে পছন্দের প্রতিমা কিনতে এসব হাটে ভিড় করছেন।

হাটে এক একটি লক্ষ্মী প্রতিমা ১০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতিমার পাশাপাশি হাটে পাওয়া যাচ্ছে শোলার ফুল, ছোট নৌকা, কলাগাছ, মালা, নলডুগলি লতা, হলুদগাছ ও পদ্মফুল। কলাগাছ ১০০ টাকা, সোলার মালা ১৫০ টাকা এবং পদ্ম ফুল প্রতি পিস ১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

প্রতিমা কিনতে আসা ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি। তবে বিক্রেতা ও মৃৎশিল্পীদের দাবি, মাটি, রং ও অন্যান্য উপকরণের খরচ বহুগুণ বৃদ্ধি পাওয়ায় প্রতিমার উৎপাদন খরচ বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে বিক্রয়মূল্যে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০