সারাদেশ
কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধারাবাহিক অভিযানে ১৫ লাখ ৩১ হাজার টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এই সীমান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধারাবাহিক অভিযানে ১৫ লাখ ৩১ হাজার টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এই সীমান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ভারতীয় মদ, ইয়াবা, কারент জাল, বিভিন্ন ধরনের ওষুধ, প্রসাধনসামগ্রী ও প্যান্টের কাপড় উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ও অবৈধ মালামাল চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং নিয়মিত নজরদারি বাড়িয়ে অপরাধ দমনে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর