সর্বশেষ

আইন-আদালত

শাপলা চত্বরে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সারাদেশে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

তিনি বলেন, শাপলা চত্বর ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ মামলায় প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব তথ্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। তিনি আরও জানান, শাপলা চত্বর অভিযানে হেফাজতে ইসলামের আন্দোলন দমন করার উদ্দেশ্য ছিল বলে তদন্তে উঠে এসেছে।

আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মামলায় ৩০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হতে পারে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রাণহানির অভিযোগ ওঠে, যা পরবর্তীতে “শাপলা চত্বর ঘটনা” নামে পরিচিত হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, ঘটনাটি একটি পরিকল্পিত অভিযান ছিল বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে। তদন্তে ঢাকায় অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন