সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ৪ মে, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ৫ গ্রাম হেরোইন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

প্রথম অভিযানে কোতোয়ালী মডেল থানার পুরোহিতপাড়া এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ শাহজাদ হোসেন পাপ্পু (২৮) ও মো. শাহীন শেখ (৩৩) নামের দুইজনকে আটক করা হয়।

দ্বিতীয় অভিযানে মুক্তাগাছা থানার নতুন বাজার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মিলন মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়।

তৃতীয় অভিযানে ফুলবাড়ীয়া থানার সোয়াইতপুর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৫)কে আটক করা হয়।

চতুর্থ অভিযানে ফুলপুর থানার হরিরামপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম (৪৩)কে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, এসব নিয়মিত অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন