সর্বশেষ

সারাদেশ

চান্দিনায় স্বামীকে জিম্মি করে গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ: আটক ৪

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ৪ মে, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে ও মারধর করে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ভয়াবহ ঘটনা ঘটেছে।

এই পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আজ সোমবার ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন জায়গায় পৌঁছালে একদল বখাটে যুবক তাদের গতিরোধ করে। এ সময় তারা স্বামীকে মারধর করে আটকে রাখে এবং তার স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর রাতভর ওই গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন চালায় অভিযুক্তরা। এখানেই শেষ নয়, সোমবার ভোরে নির্যাতনকারীরা ভুক্তভোগী স্বামীর কাছে এক লাখ টাকা মুক্তিপণও দাবি করে।

এ অবস্থায় নিরুপায় হয়ে ভুক্তভোগী স্বামী ৯৯৯ নম্বরে কল করে পুলিশের জরুরি সহায়তা চান। খবর পেয়ে ভোর ৫টার দিকে চান্দিনা থানা পুলিশ কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তদের কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন