সর্বশেষ

সারাদেশ

রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

রবিবার, ৩ মে, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

রবিবার (৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে পদবঞ্চিতদের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর চত্বর থেকে শুরু হয়ে বনরূপা বাজার প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকে, ফলে শহরের প্রাণকেন্দ্র বনরূপা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। তারা বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনা করে কমিটি পুনর্বিবেচনার আশ্বাস দেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোবাইল ফোনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে কমিটি পর্যালোচনার আশ্বাস দেন।

পরবর্তীতে জেলা বিএনপির নেতারা ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্র থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আনার প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করেন।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) কেন্দ্র থেকে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে অলি আহাদকে সভাপতি, খাইরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

তবে কমিটি ঘোষণার পর সংগঠনের একাংশ আনন্দ প্রকাশ করলেও পদবঞ্চিতরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, নতুন কমিটিতে অছাত্র, বিবাহিত ব্যক্তি, মাদক কারবারি এবং গুরুতর অপরাধের মামলার আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কমিটির কিছু সিনিয়র নেতার বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগও ওঠে।

এদিকে নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত আব্দুল আহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পদ ফিরিয়ে দিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, এ কমিটিতে প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করা হয়নি।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন