সারাদেশ
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকূলে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান
কলিট তালুকদার, পাবনা
রবিবার, ৩ মে, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকূলে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এসব চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী আলতাফ হোসেন, ট্রাফিক মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিমসহ মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মোট ১৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
১৬৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর