সর্বশেষ

সারাদেশ

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ৮ নির্মাণশ্রমিক, আহত ১২

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ৩ মে, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার (সকাল ছয়টার দিকে) তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যানে করে প্রায় ২০ জন শ্রমিক আম্বরখানা থেকে লালাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা একটি ভবনের ঢালাই কাজের জন্য রওনা হয়েছিলেন এবং পিকআপে ঢালাইয়ের যন্ত্রপাতিও ছিল। পথে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর হতাহত হন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মুন্নি (৩৫), নুরনগর এলাকার ফরিদুল (৩৫) এবং সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার বদরুল (৩০)।

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন, নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় সংগ্রহের কাজ চলছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন