সর্বশেষ

সারাদেশ

সেশন ফি বৃদ্ধি ও অর্থের হিসাব চেয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ৩ মে, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের সরকারি বিএম কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সেশন ফি জমার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে আদায়কৃত অর্থ ফেরতসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

রবিবার বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই দাবিতে পৃথকভাবে সমাবেশ করেন ছাত্র ইউনিয়নের নেতারাও।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন খাতে সেবা প্রদান ছাড়াই অর্থ আদায় করা হচ্ছে। তাদের নির্ধারিত মোট সেশন ফি ২ হাজার ৬২০ টাকা হলেও এর মধ্যে ৭৮০ টাকার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না। যে খাতে এই অর্থ ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে, সেই সুবিধাগুলো গত কয়েক বছর ধরে শিক্ষার্থীরা ভোগ করেননি বলেও তারা দাবি করেন।

এ পরিস্থিতিতে আদায়কৃত অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, সেশন ফি বছরে একবারই নেওয়া হয় এবং নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত নেওয়ার সুযোগ নেই। কোন খাতে কত টাকা নেওয়া হবে তা শিক্ষা মন্ত্রণালয় থেকেই নির্ধারিত থাকে। বিষয়টি পরিষ্কার করতে শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন