মধুখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে হেলেন জেরিন খানের মতবিনিময় সভা
রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। এই সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা এবং প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে মধুখালী প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধার (মন্নু) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকরা স্থানীয় এলাকার নানা সংকট তুলে ধরেন। সভাটি যৌথভাবে পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ এবং সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের উপদেষ্টা মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মো. হায়দার আলী মোল্লা, মো. আব্দুল আলিম মানিক, মো. ইয়াসিন বিশ্বাস, মো. মোক্তার হোসেন এবং মো. তারিকুল ইসলাম এনামুল। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি এবং অপসাংবাদিকতা রোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংসদ সদস্য হেলেন জেরিন খান সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
১২৪ বার পড়া হয়েছে