জামালপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি ওয়ারেস আলী মামুন: দ্রুত সমাধানের আশ্বাস
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর পৌর এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি সশরীরে পরিদর্শন করেছেন সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন। শনিবার সকালে শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি নাগরিকদের ভোগান্তি দূর করতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আশ্বাস দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য জামালপুর পৌরসভার চন্দ্রা, মিয়া বাড়ি, হাট চন্দ্রা, ফুলবাড়িয়া এবং রেল স্টেশন সংলগ্ন নিমজ্জিত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক গাউসুল আজম শাহীন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাংসদ এডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন জানান, পরিকল্পিত নগরায়ণ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে জামালপুর শহরের এই দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি পৌরবাসীকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান। একই সাথে পানি নিষ্কাশনের পথে কোনো ধরনের কৃত্রিম বাধা সৃষ্টি না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
১২১ বার পড়া হয়েছে