সর্বশেষ

জাতীয়

‘আমরা নারী’ ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের সমঝোতা, সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারীস্বাস্থ্য, জনস্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘আমরা নারী’ এবং অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড। এই সমঝোতার ফলে সংগঠনটির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও কর্পোরেট সুবিধা পাবেন।

রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

হাসপাতালের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ডা. এন. সাজ্জাদ। ‘আমরা নারী’-এর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির এক্সিকিউটিভ ডিরেক্টর তানজির এইচ এম গাফফার।

সমঝোতা অনুযায়ী, ‘আমরা নারী’-এর সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবায় নির্ধারিত বিশেষ ছাড়, কর্পোরেট সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এ ছাড়া নারীস্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা, মাতৃস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা, সুস্থ জীবনধারা এবং জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি, গবেষণা, সেমিনার, কর্মশালা ও সামাজিক উদ্যোগ যৌথভাবে বাস্তবায়ন করবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সামাজিক সংগঠন, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, এই সমঝোতা নারীদের জন্য মানসম্মত, সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে। ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান জনস্বাস্থ্য, প্রতিরোধমূলক চিকিৎসা, স্বাস্থ্য গবেষণা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি যৌথভাবে পরিচালনা করবে।

অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকিব, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মিরাজুল ইসলাম মিরাজ, এক্সিকিউটিভ (কর্পোরেট মার্কেটিং) আব্দুল্লাহ আল-মামুন, এজিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. রেজাউল হক (রিপন), সিনিয়র ম্যানেজার (এইচআরডি) জাফর উল্লাহ, এক্সিকিউটিভ (সোশ্যাল মিডিয়া) মনিরুজ্জামান সবুজ এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ মো. জাকির হোসেন।

‘আমরা নারী’-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব), উপদেষ্টা জুয়েল চন্দ্র কুরি এবং সদস্য ড. সৈয়দা রুবাইদা কিবরিয়া।

‘আমরা নারী’ দীর্ঘদিন ধরে নারীস্বাস্থ্য, নিরাপদ খাদ্য, শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার, গবেষণা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। অন্যদিকে, অরোরা স্পেশালাইজড হাসপাতাল আধুনিক প্রযুক্তিনির্ভর ও রোগীকেন্দ্রিক বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব দেশের নারী ও সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন