সর্বশেষ

সারাদেশ

পাবনায় মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে তরুণদের ব্যতিক্রমী সাইকেল র‍্যালি

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী সাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন মশাল ফাউন্ডেশন ও জালাল মেমোরিয়াল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে স্থানীয় তরুণরা মাদককে লাল কার্ড প্রদর্শন করে সুস্থ সমাজ গড়ার শপথ নেন।
সাইকেল র‍্যালি

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ‘মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা’ স্লোগানকে সামনে রেখে এই সচেতনতামূলক সাইকেল র‍্যালিটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালির আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। তাঁরা বলেন, তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং মাদক নির্মূলে প্রতিটি পরিবারকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত পাবনা জেলা গড়ে তোলার লক্ষ্যেই এই অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন