সর্বশেষ

জাতীয়

রাজধানীতে তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশনবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর একটি হোটেলে তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশন বিষয়ে দিনব্যাপী অভিজ্ঞতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঙ্গনের শিক্ষাবিদ, চিকিৎসক, মনোবিজ্ঞানী ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিয়ে আত্মসচেতনতা, মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক বিকাশে সুফি দর্শনের গুরুত্ব তুলে ধরেন।

রাজধানীর এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে ‘তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশন বিষয়ক দিনব্যাপী অভিজ্ঞতামূলক কর্মশালা’।

সুফি সেন্টারের পরিচালক ও সুফি চিন্তক খাজা ওসমান ফারুকী খাজাজীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম খান।

অনুষ্ঠানের আহ্বায়ক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মুর্শেদ স্বাগত বক্তব্য দেন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, অধ্যাপক ডা. আব্দুজ জাহের, বিচারক মো. সালাউদ্দিন, অধ্যাপক শেখ হাফিজুর রহমান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মুরাদ আনসারী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ড. অখিল পোদ্দার।

‘তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশন বিষয়ক দিনব্যাপী অভিজ্ঞতামূলক কর্মশালা’।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান জ্ঞানচর্চা, আত্মসচেতনতা ও নৈতিক বিকাশের সমন্বয়ের মাধ্যমে মানবিক ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আধ্যাত্মিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে সুফি সেন্টারের দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে খাজা ওসমান ফারুকী খাজাজী বলেন, তাসাউফ মানুষের অন্তর্জগতকে পরিশুদ্ধ করে এবং তাকে নিজের প্রকৃত সত্তা ও স্রষ্টার সঙ্গে গভীর সংযোগ স্থাপনে সহায়তা করে। তিনি বলেন, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশন মানসিক ভারসাম্য, আত্মউপলব্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক উৎকর্ষ অর্জনের একটি অভিজ্ঞতাভিত্তিক প্রক্রিয়া। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও অন্তর্গত শান্তির চর্চার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে সুফি দর্শনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

দিনব্যাপী কর্মশালায় তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশনের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং অভিজ্ঞতামূলক সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে আত্ম-উন্নয়ন, মানসিক সুস্থতা ও আধ্যাত্মিক বিকাশে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন