সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে বিএনপি–জামায়াত নেতাদের বৈঠক, অপপ্রচাররোধে সতর্কতার আহ্বান

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ২ মে, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, নেতাকর্মীদের চরিত্রহনন এবং সাম্প্রতিক মতবিরোধের প্রেক্ষাপটে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করেছেন।

শুক্রবার রাতে জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দলের মধ্যে রাজনৈতিক সহমর্মিতা ও শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন। এছাড়া মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিনও অংশ নেন।

জেলা জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য জহুরুল ইসলাম, সদর উপজেলা আমির শামসুল হুদা মিঠু এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর সেক্রেটারি অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম।

বৈঠক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিএনপি ও জামায়াত-শিবিরের নাম ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের জেরে জেলার কয়েকটি উপজেলায় উত্তেজনা ও মতবিরোধের ঘটনাও ঘটেছে।

বৈঠকে নেতারা বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াতের মধ্যে যে সমন্বয় ও সহযোগিতা ছিল, তা ভবিষ্যতেও বজায় রাখতে হবে। তাঁরা আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব অপচেষ্টা রুখতে দলীয় নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে যেকোনো ধরনের বিভ্রান্তি বা সংঘাত এড়াতে দুই দলের স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

সভা শেষে নেতারা বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকলেও ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচার বজায় রেখে জেলার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে চান তারা।
 

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন