সর্বশেষ

আন্তর্জাতিক

জাকার্তায় ট্রেন সংঘর্ষ: নিহত ৪, আহত অন্তত ৩৮

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা-র উপকণ্ঠে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন। সোমবার বেকাসি তিমুর স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, স্টেশনে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে প্রবেশ করা একটি দূরপাল্লার ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ট্রেন দুটিতে বিপুলসংখ্যক যাত্রী ছিলেন।

প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানিয়েছেন, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ আশঙ্কা প্রকাশ করেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সংঘটিত এই দুর্ঘটনা দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
 

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন