সর্বশেষ

সারাদেশ

বরিশালে বাড়ির টবে গোপনে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের একটি বাড়িতে টবে সাজানো বিভিন্ন গাছের আড়ালে গড়ে উঠেছিল গোপন গাঁজার বাগান।

দেখতে সাধারণ গাছপালা মনে হলেও সেই টবগুলোতেই লালন করা হচ্ছিল ১৩টি গাঁজা গাছ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে থানা পুলিশ ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ী (৩০)-এর বাড়িতে অভিযান চালায়। এ সময় টবে রোপিত ১৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পাশাপাশি তার ঘর থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা এবং বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। অভিযানে শামীম রাঢ়ীকেও গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সফিজুল রাঢ়ীর ছেলে।

শুক্রবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শামীম রাঢ়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন