সর্বশেষ

সারাদেশ

বরিশাল নগরীতে দুই মাসব্যাপী ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে মে ও জুন এই দুই মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন সব খাল পরিষ্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে দুই মাসব্যাপী ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা করা হয়েছে এবং আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো।

তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে নগরীর সব খাল পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। পাশাপাশি খাল খনন, পুনঃখনন ও সংস্কারের উদ্যোগও নেওয়া হবে।

খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন