সর্বশেষ

সারাদেশ

খাল খনন ও পরিষ্কারের বহু পরিকল্পনা আছে: কোটালীপাড়ায় এমপি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, কোটালীপাড়ার পরিবেশ ও প্রকৃতি রক্ষায় খাল খনন ও পরিষ্কারের একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা খালে কচুরিপানা পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। এই জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদেরকে উৎসাহিত করছে বলে তিনি মন্তব্য করেন।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে কোটালীপাড়ায় পরিবেশ রক্ষা এবং জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে কোনের ভিটা খালের কচুরিপানা পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা খালের প্রায় দুই কিলোমিটার অংশের কচুরিপানা পরিষ্কার করেন। পাশাপাশি খালের পাড়ে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছ রোপণ করা হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কচুরিপানা পরিষ্কারের ফলে খালের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং স্থানীয় কৃষকরা কৃষিকাজে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপু, শেখ আফজাল হোসেন, সেকেন্দার আলী, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার, বিএনপি নেতা আব্দুল মান্নান, মাসুদ, লালনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন