সর্বশেষ

সারাদেশ

জামালপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক স্কুল পর্যায়ে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনসহ আরও অনেকে।

বক্তারা এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে নিজেদের প্রযুক্তিনির্ভর সুশিক্ষায় শিক্ষিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন